বাইনানের গণধর্ষণের ঘটনায় গেফতার আরও দুই - The News Lion

বাইনানের গণধর্ষণের ঘটনায় গেফতার আরও দুই

 


দি নিউজ লায়নঃ আমতা বিধানসভার বাইনানে বধীর গৃহবধূকে গণ ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে তারিক রহমান ও শেখ শাহনাওয়াজ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা বাইনান এলাকার বাসিন্দা। ধৃতদের বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গণধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ৪ জনকে গ্রেফতার করল।  প্রসঙ্গত গত শনিবার গভীর রাতে ৫ দুষ্কৃতী গৃহবধূর বাড়িতে গিয়ে তার নাম ধরে ডাকে।


 স্বামী কাজ থেকে ফিরে এসেছে এই ভেবে তিনি দরজা খুলতেই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তার মুখ চেপে ধরে তাকে গণধর্ষণ করে। পড়ে গৃহবধূর পরনের শাড়ি দিয়ে তার হাত প বেঁধে গায়ের উপর একটা মোটরসাইকেল চাপিয়ে দিয়ে পালিয়ে যায়। রবিবার ভোরে গৃহবধূর বড় ছেলে কাজ থেকে ফিরে মাকে ওই অবস্থায় দেখে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতাল পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনার পর নির্যাতিতা গৃহবধূর স্বামী ৫ জনের নামে উলুবেড়িয়া মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। 


এরপর পুলিশ তদন্তে নেবে রবিবার রাতেই শেখ জয়নাল শেখ সাহিদ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার রাতে তারিক রহমান ও শেখ শাহনাওয়াজ কে গ্রেফতার করে।  ঘটনা সম্পর্কে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায় জানান পুলিশ তদন্ত করছে। এখনো পর্যন্ত ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো অনেকে পলাতক আছে তাদের খোঁজে তল্লাশি চলছে। খুব শীঘ্র তাদের গ্রেফতার করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.